“কালেমায়ে শাহাদাতের পর আমাদের সন্তানদেরকে কুদস সম্পর্কে শিক্ষা দিতে হবে”- আল্লামা ইকবালের এই উক্তিকে সামনে রেখে চাঁদপুরে বায়তুল মাকদিস ফাউন্ডেশন এর শিশুকল্যাণ বিভাগের উদ্যোগে শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বায়তুল মাকদিস চক্র।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়তুল মাকদিস ফাউন্ডেশনের সহকারী সেক্রেটারি মুসলেহা বিনতে জামান। শিশুদের কাছে বায়তুল মাকদিসের শিক্ষা তুলে ধরার পাশাপাশি গল্পে গল্পে বর্তমানে ফি লি স্তি নে অবস্থা সম্পর্কে শিশুদের অবগত করা হয়।
অনুষ্ঠান শেষে শিশুদের অনুভূতিতে বায়তুল মাকদিসের প্রতি আমাদের করনীয় দিক উঠে আসে, এছাড়া কুদস বিজয়ের প্রতি তীব্র আকাঙ্ক্ষা তাদের উৎসুক হৃদয়ে ফুটে ওঠে।




