গল্পে গল্পে বায়তুল মাকদিস ও ইফতার সন্ধ্যা

বায়তুল মাকদিস ফাউন্ডেশনের শিশুকল্যাণ বিভাগের উদ্যোগে বরিশালের সন্ধ্যা নদীর মনোরম তীরে শিশুদের নিয়ে আয়োজন করা হয় “গল্পে গল্পে বায়তুল মাকদিস ও ইফতার সন্ধ্যা”।

এই প্রাণবন্ত আয়োজনে শিশুদের হৃদয়ে বায়তুল মাকদিসের ইতিহাস, গুরুত্ব ও চেতনাকে তুলে ধরেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জনাবা জোবাইদা জাফরিন মুনা এবং শিশু কল্যাণ সেক্রেটারি মুনিয়া জামান।

শিশুদের উচ্ছ্বসিত অংশগ্রহণ পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও অর্থবহ।

বায়তুল মাকদিসের সংস্কৃতির পুনর্জাগরণের এই প্রয়াসে, শিশুদের মাঝে ছড়িয়ে পড়া প্রতিটি বার্তা হয়ে উঠুক মুক্তির পথে এক একটি আলোকবর্তিকা, ইনশাআল্লাহ।