গল্পে গল্পে বায়তুল মাকদিস

বায়তুল মাকদিস সংস্কৃতির পুনর্জাগরণের লক্ষ্যে বায়তুল মাকদিস ফাউন্ডেশনের শিশুকল্যাণ বিভাগের উদ্যোগে রাজধানীর বনশ্রীতে অবস্থিত তারবিয়াহ আইডিয়া স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সামনে বায়তুল মাকদিসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষভাবে বরকতময় বায়তুল মাকদিসে নবীগণের পদচারণায় মুখরিত ইতিহাস গল্পাকারে উপস্থাপন করা হয়।

বায়তুল মাকদিস ফাউন্ডেশনের শিশুকল্যাণ সেক্রেটারি জনাবা মুনিয়া জামানের সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জনাবা জোবাইদা জাফরিন মুনা। সর্বশেষ শিক্ষার্থীদের নিয়ে বিশেষ দোয়া পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
দোয়াটি ছিল:
اللهم إني أسألك صلاة في المسجد الأقصى وهو حر عزيز
অনুবাদ:
হে আল্লাহ! তুমি আমাকে মুক্ত ও গৌরবময় মসজিদুল আকসায় নামাজ আদায় করার তাওফিক দান করো।